দাখিল/মাদ্রাসা পরিক্ষা ২০২২ এর পরিবর্তিত সময়সূচি প্রকাশ
বন্যার কারণে স্থগিত হওয়া ২০২২ সালের মাদ্রাসার দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী স্থগিত দাখিল পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে নতুন সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে।
রুটিনটি ডাউনলোড করুন (Download Dakhil exam2022 Rutine)
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত দাখিল পরীক্ষার রুটিন
দাখিল পরীক্ষার রুটিনটি ডাইনলোড করতে এখানে ক্লিক করুন
২ ঘণ্টার পরীক্ষায় প্রতিটি বিষয়ে নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য ২০ মিনিট এবং রচনামূলক প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় থাকবে। সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে হবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত তিনদিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত ৩১ জুলাই আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করে।
প্রসঙ্গত, ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন থেকে একযোগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সিলেটসহ সারা দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে দাখিল পরীক্ষা বন্ধ ঘোষণা করে সরকার।
অর্থসূচক/এএইচআর


0 Comments